"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, উপজেলা আইসিটি অফিসার ধনেশ্বর চন্দ্র রায়, ওলামা দলের আহবায়ক হকিকুল ইসলাম, বেংহারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম প্রমুখ। সঞ্চালনা করেন মো. আজাদ।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান। তারা নারী নির্যাতন বন্ধ, শিক্ষা ও কর্মসংস্থানে নারীদের সমান সুযোগ প্রদান এবং নারী ক্ষমতায়নে সরকারি-বেসরকারি পর্যায়ে গৃহীত পদক্ষেপগুলো সফল করতে সবাইকে একযোগে কাজ করার ওপর জোর দেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ নারী দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।