পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে দৈনিক সংগ্রামের পলাশ উপজেলা সংবাদদাতা মোঃ মোবারক হোসেন এর বাবা মোহাম্মদ হাফিজ উদ্দিন গত সোমবার ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড নতুন পাড়া তার নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মারা যাওয়ার সময় তিনি তিন পুত্র ও এক কন্যা নাতি নাতনী আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫ ঘটিকার সময় বাগপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে মরহুমকে সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।