কুষ্টিয়ার কুমারখালীতে মরহুম একেএম রশিদ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে স্থানীয় ক্রীড়া সংগঠন নওজোয়ান ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণ করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, তরুন সমাজকর্মী খান আতিকুর রহমান সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, পৌর কৃষকদলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন।

দীর্ঘদিন পরে আনন্দঘন জমজমাট এই খেলায় ব্যবসায়ী রাজনীতিকসহ এলাকার বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে প্রচুর দর্শকের উপস্থিতি খেলায় ভিন্ন আমেজের সৃষ্টি করে।

গত ১৮ এপ্রিল খেলার প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোঃ শেখ সাদী। উদ্বোধন করেন । মোট ১৬টি দলের অংশ গ্রহনে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় রিয়াজুল মোল্লা। ম্যান অব দা টুর্ণামেন্ট হয় আতিকুর রহমান সৌরভ।

ফাইনাল খেলায় প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেয় ঝিনাইদহের আরএসবি ক্লাব এবং ঢাকার মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব। জমজমাট এ লড়াইয়ে ঝিনাইদহ আরএসবি ক্লাব দুর্দান্ত ˆনপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষ মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাবকে ১০৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১৬ ওভারের উত্তেজনাপূর্ণ খেলায় বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় ও দর্শকদের মাঠের বাইওে বল ধরার জন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল, টুর্নামেন্টকে আরো আকর্শনীয় করে তোলে। খেলা শেষে বিজয়ী, রানার্সআপ দল ও কৃতি খেলোয়ারদের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়।