মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে খুলনা মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘রবকে চিনতে ও মানতে ওহীর ভাষার চর্চা বাড়াই। দাওয়াতের জন্য মাতৃভাষায় সমৃদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে সরকারি বিএল কলেজ এবং রানার্স আপ হিসেবে খুলনা পাবলিক কলেজকে পুরস্কৃত করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় ইমরান খান। মহানগর সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মহানগরী সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক প্রমুখ।