মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা। সোমবার (৯ ফ্রেবুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া। টাঙ্গাইল০৭ (মির্জাপুর)আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন উপস্থিতিতে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এসময় তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুব সংগঠনের সদস্য ইমরান আসাদ, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ ১১ দলীয় অন্যান্য শরিকরা উপস্থিত ছিলেন।