ফেনী সংবাদদাতা : ফেনী-২ আসনের দশ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মন্জু তার ঈগল মার্কার প্রচারণা শুরু করেন সাবেক আমীরে জামায়াত মরহুম মকবুল আহমাদের (র:) কবর জিয়ারতের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তার মাগফিরাত কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। এই সময় জামায়াত, শিবির ও এবি পার্টির নেতাকর্মীরা তার সাথে দোয়ায় সামিল হন।