ইবনেসিনা হাসপাতাল সিলেট লি. এর ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান প্রখ্যাত আলীমে দ্বীন মাওলানা হাবিবুর রহমান পবিত্র মাহে রমজানকে বরকত, রহমত, মাগফিরাত ও নাযাতের মাস আখ্যা দিয়ে বলেছেন, ‘পবিত্র মাহে রমজান কদরের মাস, বদরের মাস, কোরআন নাযিলের মাস, মুত্তাকি বা পরহেযগার হওয়ার মাস। আর যারাই মুত্তাকি তারই জান্নাতি, রমজান হচ্ছে মুত্তাকি তৈরীর মাস।’ তিনি আরও বলেন, ‘কোরআন নাযিলের মাসে আমরা বেশী বেশী করে কোরআন অধ্যায়ন করব। কোরআন অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করবো। আর রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ আমরা সফলকাম হবো।’
গতকাল মঙ্গলবার ইবনেসিনা হাসপাতাল সিলেট লি. এর উদ্যোগে নগরীর অভিজাত আমান উল্লাহ কনভেনশন হলে ইফতার পূর্ববর্তী মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান উপরোক্ত কথা বলেন। হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট মোঃ ওবায়দুল হকের প্রানবন্ত উপস্থাপনায় সিলেটের বিভিন্ন বিশ^বিদ্যালয়-কলেজের অধ্যাপক-অধ্যক্ষ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, আলেম-উলামা, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নের্তৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাসহ সুধীজনদের উপস্থিতিতে ইফতার মাহফিল সিলেটবাসীর মিলনমেলায় পরিনত হয়। বিশিষ্টজনদের উপস্থিতিতে আবারো প্রমাণিত হলো সিলেটবাসীর প্রিয় প্রতিষ্ঠান ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাদিস উন নূর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র হেড অব জোন ফয়ছল আহমদ, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট রেলওয়ে ষ্টেশন ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, ডা. মুুদাব্বির হোসেন ও আব্দুল কাদির খান, ডিএমএস কর্ণেল অবঃ রুকনুল ইসলাম চৌধুরী, চীফ মেডিকেল অফিসার ম্যানেজার অবঃ আব্দুস সালাম, হাপাতালের ম্যানেজার (এডমিন) বেলাল হোসেন, ম্যানেজার (এইচআরডি) ইকবাল হোসেন খন্দকার, ম্যানেজার (পারচেইজ) মোঃ আল আমিন, ম্যানেজার (হিসাব) মোঃ মনিরুজ্জামান, হাসপাতালের রিকাবীবাজার শাখা ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, ম্যানেজার (মার্কেটিং) মামুন সরকার, সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, হেড অব কর্পোরেট মোঃ সাহেদ আলী, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মোঃ নুরুল হকসহ সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ নুরুজ্জামান আল মাদানী। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্ববর্তী দোয়াও পরিচালনা করেন। #