নারায়ণগঞ্জ সংবাদদাতা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসাচ্ছেন। পার্লামেন্টে এই জুলুমের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানাতে হবে। রমযান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, আর কোন সংযম ও যুদ্ধ বিরতি নেই, এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপিড়ীত মানুষেরা এবং বিশ্ব মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এইবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।