জুলাই অভ্যুত্থান কক্সবাজারে নিহত চকরিয়ার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব হাসানের পরিবারে ঈদ উপহার তুলে দিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (৯ মার্চ) রাত পৌঁনে দশটার দিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশে ঈদ উপহার নিয়ে শহীদ আহসান হাবিবের বাড়ি চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝড়ঝড়ি ব্রিজ এলাকায় ছুটে যান সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। জননেতা আবদুল্লাহ আল ফারুক শহীদ পরিবারের পক্ষে আহসান হাবিবের ছোটভাইয়ের হাতে ঈদ উপহার তুলে দেন। তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সবসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুর, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি এইচএম এরশাদ, সাবেক ছাত্রনেতা মো. আলমগীর ও সাইমন হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
জুলাই শহীদ আহসান হাবিবের পরিবারে জামায়াতের ঈদ উপহার
জুলাই অভ্যুত্থান কক্সবাজারে নিহত চকরিয়ার কৃতি সন্তান শহীদ আহসান হাবিব হাসানের পরিবারে ঈদ উপহার তুলে দিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (৯ মার্চ) রাত পৌঁনে দশটার দিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান
Printed Edition