জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই নোটিশ জারি করা হয়েছে। গতকাল বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় তাদের উভয়কে সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।