সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : ‎চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ড পৌরসদরে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে মিছিলটি শুরু হয়ে মহাসড়ক, উত্তর বাজার, কলেজরোড হয়ে পৌরসভাার সামনে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জসিম উদ্দীন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ তাহের, নায়েবে আমীর রাশেদুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন উদ্দিন, এডঃ আশরাফুর রহমান,পৌর আমীর হাফেজ আলী আকবর, সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী,জামায়াত নেতা মেজবাহুল আলম রাসেল, আবুল হোসাইন, কমিশনার রায়হান, ছাত্রশিবির নেতা হাসান ইমাম, এনসিপি নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন সীতাকুণ্ড হচ্ছে শহীদি ময়দান। আজ হাজার হাজার জনতার উপস্থিতি প্রমান করে আগামী ১২ফেব্রুয়ারী সীতাকুণ্ডে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে দাঁড়িপাল্লার প্র্রচারণায় সামিল হতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটে প্রচারণা চালাতে হবে।