গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার বিকেলে সুবিধা বঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাঃ আব্দুর রহিম সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, নায়েবে আমীর আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন জানান, প্রতি বছরই জামায়াত সুবিধা বঞ্চিতদের মাঝে রমযান ও ঈদ উপলক্ষে ফুড প্যাকেজ বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারেও ফুড প্যাকেজ বিতরণ করা হলো। তিনি আরো জানান, ফুড প্যাকেজের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই ও ছোলাবুট রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
গোবিন্দগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার বিকেলে সুবিধা বঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।