সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারী-৪ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় জামায়াত। কন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এই ঘোষণা দেন। গত ১৮ জানুয়ারি রাতে সংগঠনটির নির্বাচনী কার্যালয় আয়োজিত এই সমাবেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, সেক্রেটারি ফেরদৌস রহমান সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান, সাবেক আমীর গোলাম মোস্তফা কিশোরগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ সৈয়দপুর শহর, উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।