শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হাজ্জ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (HAJJ FINANCE COMPANY LTD)-এর চট্টগ্রাম শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজিত এ সমাবেশে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হাজ্জ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে চট্টগ্রাম শাখার সম্মানিত গ্রাহকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা, কার্যক্রম ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। গ্রাহকদের এসব মতামত মনোযোগ সহকারে গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে এ এ এম হাবিবুর রহমান বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের প্রতিষ্ঠানের মূল শক্তি। শরিয়াভিত্তিক নীতিমালার আলোকে স্বচ্ছ, নিরাপদ ও কল্যাণমুখী আর্থিক সেবা নিশ্চিত করতে হাজ্জ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান গ্রাহকদের সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গ্রাহকদের গঠনমূলক মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এসব মতামতের আলোকে আমরা সেবাকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করে তুলব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজ্জ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর চট্টগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক হোসেন আল মাসুদ।