কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত প্যানেল। মোট ১৫ পদের ১৩টি পদে বিজয়ী হয়েছে প্যানেলটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপিপন্থি অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার।
গতকাল শুক্রবার ৩ এপ্রিল দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো- বিএনপি ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত)-মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক-জামান’ পরিষদ।
বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।
কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।
এছাড়া নিরপেক্ষ ব্যানারে করা আওয়ামী লীগের প্যানেলের শুধু সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দুটি পদে জয় লাভ করে।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াত প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয়লাভ করেন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন।
এদিকে,কুমিল্লা আইনজীবী সমিতির (২০২৬-২০২৭) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটেরি মাওলানা মু. মাহবুবুর রহমান।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, সেক্রেটারী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন,সেক্রেটারী মো:সাইফুল ইসলাম শহিদ।
যৌথ অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বলেন, আইনজীবীদের গণতান্ত্রিক রায়ের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কুমিল্লা আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
জামায়াতের বিজয়ীরা হলেন,সভাপতি পদে মু. শহিদুল্লাহ এবং সহ-সভাপতি পদে মু. আব্দুল বাতেন, লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত),অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত)।
বিজয়ীদের প্রতি ডা. তাহেরর অভিনন্দন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর, চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (এমপি)
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, আইনজীবী সমাজ দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন নেতৃত্ব পেশার মর্যাদা রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। মোট ১৫টি পদের মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে এ প্যানেল।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের অ্যাডভোকেট সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার।