হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী কিশোরগঞ্জ (সদর হোসেনপুর) ০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম বিজয়ী হয়েছেন।

মোট ১৮২ টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট রিক্সা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ১ হাজার১৩২ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে বিএনপির বহিস্ককৃত বিদ্রোহী প্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু মোরগ প্রতীক পেয়েছেন ৩৭৩৩৪ ভোট।