শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় পবিত্র মাহে রমযান উপলক্ষে সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকের।
১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলার নহটা ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ক্রীড়া ও যুব বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদপুর উপজেলা আমীর মাওলানা নূর আহম্মদসহ জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।