খুলনা ব্যুরো : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান বলেছেন, ‘রমাদান আত্মশুদ্ধি, আত্মগঠন ও প্রশিক্ষণের মাস। এ মাসে ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রমাদানের বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাস প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ পরিকল্পনার আলোকে প্রতিটি ক্যাম্পাসে ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে রমাদান মাসকে কাজে লাগাতে হবে। প্রতিটি ক্যাম্পাসে কুরআন উপহার প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, বিভাগভিত্তিক ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।’ ২২ ফেব্রুয়ারি (সোমবার) নগরীর শহীদ শেখ রহমত আলী মিলনায়তনে খুলনা মহানগরীর সকল ক্যাম্পাস প্রতিনিধিদের
সম্মানে ইসলামী ছাত্রশিবরের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের সহযোগি সংগঠন আদমদীঘি সদর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি সদর যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেন। যুব বিভাগের সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাায়াতের ইউনিট সদস্য মোস্তফা আহমেদ নাইডু, ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিছ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রেজোয়ান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, সেক্রেটারি ফরিদুল ইসলাম, জামায়াত নেতা আসাদুল ্হক, আলী হাসান, মাওলানা মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমীর ডাঃ আনজির হোসেনের সভাপতিত্বে রমজানের তাৎপর্য ও কল্যানকর রাষ্ট বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মোঃ খাবিরুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি সামিনুর ইসলাম শামীম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব রাব্বী, সাধারণ সম্পাদক সুকুমল প্রামাণিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহূর্ত দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
আমতলী (বরগুনা) : আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৩ শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজৈর (মাদারীপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে শানেরপাড় মিয়াবাড়ি মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ৯নং ওয়ার্ড সভাপতি ডা. ফারুক হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস ছোবহান খান, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ওসমান গনি, রাজৈর পৌরসভার সেক্রেটারি মাওলানা ফাইজুর রহমান মামুন, মাহফিল পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভার সভাপতি শাহারিয়ার ইসলাম।
বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় কর্মী শিক্ষা বৈঠক, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। পৌর শহরের মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের সভাপতি জুবের আহমদ।
এতে পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের শূরা-কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, সাবেক পৌর সভাপতি খিজির আহমদ, এনসিপি নেতা তামিম আহমদ।