বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অন্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা ভোট জালিয়াতি ও কার্চুপি করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা মাঠে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতি এবং জেলা সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অত্যন্ত সুশৃংখলভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীগনের অংশগ্রহণে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি কুড়িগ্রামবাসীকে ধন্যবাদ জানান চারটি সংসদীয় আসন বাংলাদেশ জামাতে ইসলামীকে এবং নেতৃত্বাধীন জোটকে উপহার দেওয়ার জন্য।

"হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। " উক্ত আয়াতের গুণাবলী ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তরুণ প্রজন্মের আইকন, অদম্য সংগ্রামী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম-৩ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য এবং আত্মনির্ভর উলিপুর গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উলিপুর-কুড়িগ্রাম ও

বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার সংসদ সদস্য কুড়িগ্রাম-১ উত্তর ধরলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী)-কুড়িগ্রাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গণমানুষের আস্থার প্রতীক

আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম-৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)-কুড়িগ্রাম।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন উদ্বোধনী বক্তৃতাকালে বলেন আগামীর সংসদ হবে ইনসাফের সংসদ। কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের জমিনে আর কোন আলেমকে যেন হত্যা করতে না পারে, জুলুম অত্যাচার করতে না পারে, সে ব্যাপারে আমরা সোচ্চার থাকবো।

আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজালাল সবুজ, সদর উপজেলা আমীর মাস্টার মো: শামসুল হুদা মিঠু, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ।

এখানে উল্লেখ্য যে ভিডিও কল্যাণ পরিষদের পক্ষ থেকে কুড়িগ্রাম তিন আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে এবং কুড়িগ্রাম এক আসনের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ারকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়গণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।