মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মানিকগঞ্জ ৩নং আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।
মঙ্গলবার বাদ আছর জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় অবস্থিত ডায়মন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মওলানা জাকিরুল ইসলাম খান, ব্যাংকার মোঃ আবু তাহের, ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন খান, মানিকগঞ্জ পৌর আমীর মোঃ হোমায়োন কবির,
মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল বলেন, পবিত্র মাহে রমযানে প্রকৃত শিক্ষা হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। আল্লাহর নির্দেশে আমরা নামায আদায় করি, যাকাত আদায় করি, এখন বাকি শুধু ইসলামি রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করা, এই একটি কাজ করতে পারলে সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সমাজে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (১৯ মার্চ) বাদ আছর কুমিল্লার মুরাদনগর উপজেলা টনকী ইউনিয়ন বৈলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় টনকী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সভাপতি মোঃ নাসির উদ্দীন সভাপতিত্বে প্রধান মেহমান বাঙ্গরা বাজার থানা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, আমানা বিগ বাজার লিমিটেড নির্বাহী পরিচালক মোঃ নাজমুল হুদা লিটন, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ প্রভাষক মাওঃ মোঃ মহিউদ্দিন, ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোঃ আহ জলিল মুমীন ও খোকন সরকার সহ এছাড়াও ওই এলাকার অনেক গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা ব্যুরো : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর সিয়ামকে অত্যাবশ্যকীয় বা ফরজ করে দিয়েছেন; তাই এ মুবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেয়া উচিত, যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে যাকাত দিতে চায় না। বিগত ১৫ বছরে তার উপর জুলুম নির্যাতনের বর্ননা দিয়ে আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা চেয়েছিলো তিলে তিলে দাড়ি টুপিওয়ালা মানুষ ও আলেম-উলামাদের শেষ করতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা হতে দেননি। অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজী জুলুম নির্যাতন দখলদারিত্ব সাধারণ মানুষ যেমন মেনে নেয়নি আগামি নির্বাচনেও জনগণ এরকম কাউকে ক্ষমতায় দেখতে চায় না। বুধবার (১৯ মার্চ) খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পাবলা সবুজ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ওয়ার্ড সভাপতি মো. হাসানুল বান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, অফিস সম্পাদক আল-হাফিজ সোহাগ ও দৌলতপুর থানার প্রধান উপদেষ্টা মুশাররফ আনসারী। এতে অন্যান্যের মধ্যে দৌলতপুর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান জুনাইদ ও ৬নং ওয়ার্ড এর প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, দৌলতপুর থানার সমাজ কল্যাণ সম্পাদক কাজী জবেদ আলী, ৬ নং ওয়ার্ড সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. মহসিন হাওলাদার। আজিজুল ইসলাম ফারাজী আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রমিকের অধিকার লক্সঘন না করতে এবং তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ দিয়েছেন। রাসুল (সা.) এর শ্রমিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। শ্রমিকদের কেন্দ্র করে অনেক শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে। এই সংগঠনের নেতারা শ্রমিকদের কষ্ট ব্যথা বেদনার খবর জানেন। কিন্তু গতানুগতিক ধারার শ্রমিকনেতারা শ্রমিকদের দুর্দশা কীভাবে দূর করতে হবে সে সম্পর্কে ওয়াকিফহাল নন বরং শ্রমিকদের পুঁজি করে কীভাবে নিজেদের ভাগ্য বদলাতে হবে তা ভালো করে জানেন। ফলে শ্রমজীবী মানুষরা প্রতি যুগে এই সমস্ত ট্রেড ইউনিয়ন ও নেতৃত্বের কাছে বারবার প্রতারিত হয়েছে এবং এখনো হচ্ছে। আল্লাহ মানবজাতিকে ন্যায় ও ইনসাফের বিধান দিয়েছেন তা যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিপালন করা হয় তাহলে শ্রমিকের দুঃখ ব্যাথা বেদনা দূর হবে। ইনসাফের মানদন্ডের ওপর যার যার প্রাপ্যতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
গাজীপুর মহানগর : গাজীপুরের টঙ্গী ৫৭ নং ওয়ার্ডে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
টঙ্গীতে ঈদসামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি হোসেন আলী। গত বুধবার সকাল দশটায় সংগঠনের ৫৭ নং ওয়ার্ড অফিসে ঈদসামগ্রী বিতরণের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং শ্রমীক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি হোসেন আলী।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় হোসেন আলী বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করবে এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল নাগরিক ও মাণবাধিকার নিশ্চিত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন।
ওয়ার্ড আমীর মাওলানা ওবায়েদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেক্রেটারি মো: মাসুদ আলম, সমাজকল্যাণ সেক্রেটারি মো: আব্দুর রহমান সহ ওয়ার্ড কর্মপরিষদ সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নেছারাবাদ (পিরোজপুর) : গত ১৭ রমাদান ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আলহাজ্ব শামীম বিন সাঈদী। ফোরামের সভাপতি ছারছিনা দরবার শরীফের ছোট পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মো আরিফ বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ফোরামের সেক্রেটারি এডভোকেট আবু সাঈদ মোল্লা, কাউখালী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আলফেসানী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা মোঃ আক্তারুজ্জামান ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো খালিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সহকারী সেক্রেটারি ফেরদৌসুর রহমান রুমি।
সাদুল্লাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা ৮নং ভাতগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকালে ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা -৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো.নজরুল ইসলাম লেবু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মুফতি শাফিউজ্জামান সুমন, বায়তুলমাল সম্পাদক মো. লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইদিল পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা মো. শফিউল আলম, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, ভাতগ্রাম ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোশাররফ হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন শিবির সভাপতি সোহাগ, প্রমুখ।
পঞ্চগড় : গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা জামায়াতের আমীর জননেতা অধ্যাপক মাও: ইকবাল হোসাইনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাযাতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও রংপুর- দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাও: আব্দুল হাকিম। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাও: মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি মাও: দেলোয়ার হোসাইন, পৌরসভা আমীর মাও: জয়নাল আবেদীন, পৌরসভা সেক্রেটারি এ্যাড: নাসিরউদ্দীন সরকার, জেলা অফিস সম্পাদক মাও: অলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান প্রমুখ। প্রধান অতিথি মাও: আব্দুল হাকিম বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেনের বিয়ষ নয় এটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ইসলামী শরীয়াহ মোতাবেক সঠিকভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে অর্থনেতিক ভারসাম্য রক্ষা পায়। যাকাত শুধু মাত্র ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি সামাজিক উন্নয়নের মাধ্যমও। যদি প্রত্যেক সামর্থবান ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন, তাহলে দারিদ্র্যতা কমে আসবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কোর্ট মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা রাকিব বিন আনোয়ার।
উপজেলা সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হযরত মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা কারী আব্দুল কাদের প্রমুখ।
তাড়াশ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার উদ্যোগ পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত (১৭ ই রমযান) মঙ্গলবার বিকেলে পৌর জামায়াতের আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে পবিত্র রমযানের তাৎপর্য শীর্ষক ও ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওছার হাবীব।
ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ডঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবী আমীর মাওলানা সালাম। চলনবিল ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সাত্তার।