কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণোভোট ২০২৬ উপলক্ষে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণ বিধিমালা ২০২৫ প্রতিপালনের ঘোষণা উপলক্ষে অনুষ্ঠান হয়। ২২ জানুয়ারি সকালে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত, সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, স্থানীয় সেনাবাহিনীর কাজিপুর ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি’র প্রার্থী সেলিম রেজা, জামায়াতের শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, জি ও পি,র মল্লিকা খাতুন, এ বি দলের প্রার্থি সাব্বির আহম্মেদ তামিম, নাগরিক ঐক্যের শাকিব আনোয়ার বক্তব্যে প্রার্থীগণ স্ব, স্ব, দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এসময় স্ব স্ব দলের বিপুলসংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে কাজিপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণোভোট ২০২৬ উপলক্ষে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণ বিধিমালা ২০২৫ প্রতিপালনের ঘোষণা উপলক্ষে অনুষ্ঠান হয়।
Printed Edition