শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বেশ নাজুক হওয়ায় পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁর সহধর্মিণীও একই সময়ে অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। ফলে পরিবারটি বর্তমানে কঠিন সময় পার করছে।

ড. কেরামত আলী দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমত, সমাজসেবা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও সহমর্মিতা দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট আন্তরিকভাবে দোয়ার আবেদন জানানো হচ্ছে।