যশোর সংবাদদাতা : যশোরে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুল আলিম পলাশ (৩৫)। এদের মধ্যে একজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অপরজন সংঘবদ্ধ মারপিটের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। অপর নিহত আব্দুল আলিম পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল দিকে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবুল বাশার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও এতদিন তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে সলুয়া কলেজের সামনে রফিকুল ইসলাম একা অবস্থান করছিলেন।