গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মহিলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রহনপুরের পুনর্ভবা মহামন্দা আইডিয়াল কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মওলানা আবুজার গিফারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সুরার সদস্য ও নায়েবে আমীর ড. মিজানুর রহমান (এমপি) এবং রাজশাহী জোনের সহকারী অঞ্চল পরিচালক আয়েশা হাসীন।
প্রধান অতিথির বক্তব্যে মওলানা আবুজার গিফারী বলেন, সমাজ গঠন ও আদর্শিক চেতনা বিকাশে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ড. মিজানুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তিনি সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
রাজশাহী জোনের সহকারী অঞ্চল পরিচালক আয়েশা হাসীন তার বক্তব্যে বলেন, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তিনি মহিলা রুকনদের প্রশিক্ষণ, আত্মউন্নয়ন ও সংগঠনের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা এবং রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শূরার সদস্য ও জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) মোসা. নিলুফা খাতুন বেলী। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা রুকনরা অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।