খুলনার স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক, ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম, ট্রেজারার হারুন অর রশীদ, সদস্য মিয়া গোলাম কুদ্দুস, এস. এ. রহমান বাবুল, মো: রাতুল হাসান এবং হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম। সভা শেষে পবিত্র মাহে রমযান উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং দাতা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি চোখের সেবায় আরও নিবেদিত হয়ে অধিকতর আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, রোজার প্রকৃত শিক্ষা ধারণ করে সংযম ও সহনশীলতার সঙ্গে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে সেবার মান আরও উন্নত হবে। এ সময় হাসপাতালের উন্নতি, দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসবিজ্ঞপ্তি