গাইবান্ধা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারর প্রথম দিনেই গাইবান্ধায় জামায়াতসহ বিভিন্ন দল ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা নিজ নিজ দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়।

সকালে সদর উপজেলার বিএনপির ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিপুল আনন্দ উৎসাহের মধ্য দিয়ে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে একত্রিত হয়। পরে জামায়াতে ইসলামীর মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আব্দুল করিম গণসংযোগ শুরু করেন। এসময় তিনি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রথমে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে দাসবেকারীর মোড়, ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোড সহ শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটাদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করেন।