নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে রমযানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার জাদুঘর ১ নম্বর গেট সংলগ্ন ছায়ানির পিকনিক স্পটে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায় তারাই আল্লাহর জমিনে তাঁর বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, আগামী দিনে জনগণ এমন লোকদেরই বিভিন্ন নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। এজন্য স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধি করতে হবে এবং ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা।