গ্রন্থের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার, গাজীপুর: দেশের স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্নে ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে সংঘটিত প্রথম প্রতিরোধ যুদ্ধের অন্যতম সংগঠক, গরিবের ডাক্তার হিসেবে সুপরিচিত মানবদরদী চিকিৎসক ডা. মনীন্দ্র নাথ গোস্বামীকে স্মরণ করে এক আবেগঘন স্মরণসভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে ডা. মনীন্দ্র নাথ গোস্বামী স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শহীদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. মনীন্দ্র নাথ গোস্বামী কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এক আলোকিত মানুষ এবং স্বাধীনতা সংগ্রামের এক সাহসী সংগঠক। গাজীপুরের মাটিতে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালা
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায় গতকাল শনিবার শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ-এ উদ্বোধন হল।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহানগর শাখার সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক ড. ইব্রাহীম হোসেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন ও শিক্ষা সম্পাদক কর্মশালার সদস্য সচিব মনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।
ফুড বাস্কেট বিতরণ
শ্রীপুর (মাগুরা) : রেখে মাগুরার শ্রীপুরে ৭দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস রুমে এ বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী প্রমুখ।
কমিটির সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এ সময় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক আব্দুল্লাহ এবং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভা
মেহেরপুর : মেহেরপুরে এক আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানর বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন।এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়েতের জেলা সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলার আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতাল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও জেলার বিভিন্ন ফিল্ম স্টেশনের গুলো তদারকি ও খোঁজখবর নেন।
ভবন নির্মাণ কাজ উদ্বোধন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে এক মহিলা মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক।
জানাগেছে, শুক্রবার জুমার নামাজের পর ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় হযরত ফাতেমাতুজ জহুরা (রা:) মহিলা আদশ মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট, যুবদল নেতা রাকিব হোসেন ও মোবারক হোসেন প্রমুখ।
উদ্বোধন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ সিরাজদিখানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাওে ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া দানিয়াপাড়া ব্রিজের পাড় থেকে দক্ষিন তাজপুর মোতাহার জাহানের বাড়ির দক্ষিন পাশর্^ পর্যন্ত প্রায় ১.২০০ কি.মি. প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।