ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় ময়না খাতুন (২৫) নামের এক গৃহবধূ গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংকদা গ্রামের হায়দায় মোড়ের মেয়ে।
এলাকাবাসী জানান, ছেলে-মেয়ের জন্য মন খারাপ হওয়ায় বাবার বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল ভর্তি করেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে
উল্লেখ্য, ৩ বছর আগে তার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকে তার সন্তানেরা দাদী কাছে থাকতো। বাচ্চাদের কাছে রাখতে না পারার হতাশা তাকে একপর্যায়ে নিয়েছে বলে অনেকে মনে করেন।