শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : শিবালয় উপজেলা সদরসহ উপজেলার ৭টি ইউনিয়নের সর্বত্রই দিন দিন মাদক ব্যবসার পাশাপাশি বাড়ছে মাদক সেবীর সংখ্যা। দেশের প্রচলিত আইনে মাদক ব্যবসা কিম্বা মাদক সেবন নিষিদ্ধ হলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নীরব ভুমিকা পালন করায় মাদক ব্যবসা কিম্বা মাদক সেবন রোধ করা যাচ্ছে না। আর মাদকে আসক্ত তরুন যুবকেরা মাদক সেবনের আর্থের যোগান দিতে গিয়ে বাবা-মায়ের পকেট কাঁটাসহ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অসামাজিক কর্মকা-ে লিপ্ত হওয়াসহ অপহরণ,হত্যাকা- এমনকি নানা প্রকার অপরাধ মূলক কার্যকলাপের পাশাপাশি জড়িয়ে পড়ছে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীগণ স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী নেতাদের ম্যানেজ করার পাশাপাশি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, থানা প্রশাসন ও নৌ পুলিশকে নিয়মিত মাসিক মোটা অংকের মাসহারা প্রদানের বিনিময়ে চোরাইপথে উপজেলার জাফরগঞ্জ, নিহালপুর, তেওতা, আরিচাঘাট, দাশকান্দি, অঞ্চয়পুর,চর শিবালয়, ধুতরাবাড়ী, পাটুরিয়া ফেরিঘাট, নয়াকান্দীসহ আরুয়া ইউনিয়নের কয়েকটি চিহ্নিত পয়েন্টের মাধ্যমে চোরাইপথে নিষিদ্ধ ঘোষিত মাদকের চালান আমদানির পর তা খুচরা বিক্রেতাদের মাধ্যমে এলাকার তরুণ ও যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, মাদক উল্লেখিত পয়েন্টগুলির মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত মাদক মদ, গ্যাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ নানা প্রকার নেশাজাতীয় ড্রাগ আমদানীর পর নানা কৌশলে খুচরা বিক্রেতাদের মাধ্যমে উপজেলা সদরসহ উপজেলার তেওতা, উথলী, উলাইল, আরুয়া, মহাদেবপুর ও শিমুলিয়া ইউনিয়নের প্রায় দেড় শতাধিক গ্রামের আড়াই সহস্রাধিক নেশাগ্রস্থ উঠন্ত বয়সের তরুণ যুব সমাজের মাঝে তা ছড়িয়ে দিচ্ছে। ফলে, মাদকে আসক্ত তরুন যুবকেরা মাদক সেবনের আর্থের যোগান দিতে গিয়ে বাবা-মায়ের পকেট কাঁটাসহ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অসামাজিক কর্মকা-ে লিপ্ত হওয়াসহ অপহরণ,হত্যাকা- এমনকি নানা প্রকার অপরাধ মূলক কার্যকলাপের পাশাপাশি জড়িয়ে পড়ছে।