ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ- (জেইউএম)-এর সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুৃল ইসলাম। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কিশোরগঞ্জ-২ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো: শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী নিযুক্ত করায় বিএনপির চেয়ারপারসন ও নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ- (জেইউএম) এর যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর স্বাক্ষরিত ওই বিবৃতিতে ময়মনসিংহের ১১ টি আসনের জাতীয় সংসদ সদস্যগণকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)-এর সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুৃল ইসলাম বিবৃতিতে বলেন, নতুন বাংলাদেশের নতুন সরকারে বৃহত্তর ময়মনসিংহের পাঁচজন সংসদ সদস্যের তথ্য ও সম্প্রচার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ ময়মনসিংহ বিভাগের জন্য খুবই গৌরবের বিষয়। প্রতিমন্ত্রীগণ দেশের জনগণের কল্যাণ ও উন্নয়নে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মাধ্যমে জনসেবার উজ্জ¦ল দৃষ্টান্ত স্থাপন করবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণে প্রতিমন্ত্রীগণ সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ প্রকাশ করেন।