খুলনার তেরখাদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা,কমরুল শেখ (৩২), হুমায়ুন মোল্যা, সাদী শেখ,সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা আহত হন। আহতরা বিএনপির সমর্থক বলে জানা যায়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়া হয়েছে।