সমাজ থেকে অপরাধ নির্মূল এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোংলায় বিট পুলিশিং কার্যক্রমের আওতায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা–রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহরিয়ার আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ দেওয়ান জিয়াউর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান শাহীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।