কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে গত শনিবার সমিতির কার্যালয়ে অনুুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে, বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ৪টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব)সহ ৭টি পদে নির্বাচিত হয়।

সমিতির সদস্যদের ভোটাধিকার প্রয়োগ শেষে ভোট গণনার ফলাফল ঘোষণা করা হয় রাত ১২টার পরে। এতে সভাপতি পদে এডভোকেট মো. আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবদুল বারি, সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট আখতার উদ্দিন হেলালী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট জিয়াউদ্দিন তমাল, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নাহিদা কক্সি, পাঠাগার সম্পাদক এডভোকেট শওকত ওসমান, আপ্যায়ন সম্পাদক এডভাকেট রিদুয়ান আলী, সিনিয়র নির্বাহী সদস্য পদে যথাক্রমে; এডভোকেট ইকবালুর রশিদ সোহেল, এডভোকেট নেজামুল হক, এডভোকেট জিয়া উদ্দিন, এডভোকেট শাহজালাল চৌধুরী এবং জুনিয়র নির্বাহী সদস্য যথাক্রমে; এডভোকেট সেকাব উদ্দিন, এডভোকেট পারভিন সোলতানা পিয়া, এডভোকেট আজিজুল করিম জয় ও এডভোকেট জসিম উদ্দিন নির্বাচিত হন।