গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল গোবিন্দগঞ্জে জামায়াত অফিসে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জামায়াতের উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
গোবিন্দগঞ্জে জামায়াতের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
Printed Edition