চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “হ্যান্ডস অন ট্রেইনিং অন টিচিং-লার্নিং এন্ড এসেসমেন্ট-২” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে কী-নোট স্পীকার ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি (জগওঞ) ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেকাট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং অনুষদের মেকানিক্যাল বিভাগের সিনিয়র লেকচারার ড. ইফতেখার খান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
চুয়েটে “হ্যান্ডস অন ট্রেইনিং অন টিচিং-লার্নিং এন্ড এসেসমেন্ট-২” শীর্ষক ট্রেইনিং সম্পন্ন
Printed Edition