তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে উপজেলা মজিদপুর ইউনিয়ন দ্বায়িত্বশীল জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাদ আসর মৌটুপী ষ্টেশন সংলগ্ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা জামায়াতে আমীর শামীম সরকার বিজ্ঞ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্টেন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।