গাইবান্ধায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় গত শুক্রবার রাত ৮টার দিকে সুজন মহুরী (৩৭) কুড়াল দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। শ্রী সুজন মহুরী বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের শ্রী নিরঞ্জন কুমারের ছেলে ও গাইবান্ধা জর্জ কোর্টের একজন মুহুরী।
জানা গেছে, সুজন শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে আসার সময় সার বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ করে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে এলোপাথারিভাবে কুড়াল দিয়ে কোপাতে থাকে। এসময় সুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, এ হত্যাকাণ্ডের জন্য নরেশ নামের এক স্থানীয় ব্যক্তি জড়িত থাকতে পারে। কারণ গত ৪ বছর ধরে নরেশের সাথে সুজনের জমিজমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় সুজনের ওপর হামলা হয়। কুড়াল দিয়ে কুপিয়ে সুজন মহুরী নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, “কারা কী কারণে সুজনকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।