গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাত : ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বুধবার (৪মার্চ/২৬) প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, একশত দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।