তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন কড়িকান্দি বাজারে সোমবার বিকেলে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক ওসমান গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইন, তিতাস যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন,তিতাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসাইন বলেন, আমরা রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
বড়লেখা (মৌলভীবাজার) : জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম বলেছেন, রমযান মাস হচ্ছে পবিত্র কুরআন নাজিলের মাস। গুনাহ মাফের মাস। উত্তম চরিত্র গঠনের মাস। পবিত্র এই মাসে আমরা যদি আমাদের গুনাহ মাফ করতে না পারি, তাহলে আমাদের মত হতভাগা আর কেউ হতে পারে না। তাই এই মাসে আমাদের বেশি বেশি করে ইবাদত করতে হবে।
তিনি যুবকল্যাণ পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বতর্মান সমাজ ব্যবস্থা ভেঙে ইসলামী আইন কায়েম করতে হবে। এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের পথে করতে হবে। যুবকরা এগিয়ে এলে এদেশে ইসলামী আইন কায়েম করা সম্ভব হবে। তখন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
তিনি রোববার (১৬ মার্চ) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেনী : বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার এক ইফতার মাহফিল গতকাল সোমবার শহরের একটি চাইনীজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা গাজী ইউছুফের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন নুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, খেলাফত আন্দোলন জেলা নায়েবে আমীর মাওলানা ইব্রাহীম, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হারুন প্রমূখ।
সিংড়া : ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নাটোরের সিংড়া পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আতিকুর রহমান রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আনোয়ার সাদাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আফছার আলী, ইসলামী ব্যাংক সিংড়া শাখার ম্যানেজার মো. মতিয়ার রহমান, মাওলানা সাদরুল উলা, মাওলানা আলী আকবর, মিজানুর রহমান প্রমুখ।
নীলফামারী সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার বিকালে জলঢাকা উপজেলা জামায়াত অফিস আলফালায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের পরিচালনায় ও উপজেলা আমীর মোখলেছুর রহমান এর সভাপতিত্বে মাহফিলে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি সিনিয়র প্রভাসক মাওলানা আন্তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড আল ফারুক আব্দুল লতিফ,জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন,
জেলা শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জেলা কর্মপরিষদ সদস্য ও সিনিয়র প্রভাসক ছাদের হোসেন,বিএনপি জলঢাকা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার হোসেন,প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব জলঢাকার সেক্রেটারি শাহজাহান কবীর লেলিন প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ্ও বিশিষ্ট ব্যক্তিবর্গ
গাজীপুরঃ গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সাবেক আমীর আবুল হাশেম খান। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর খায়রুল হাসান, মাওলানা হোসেন আলী, মহানগর সেক্রেটারি আফজাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটো, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ শামসুল হক রিপন, ও খাইরুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আজিজুল হক, সাংবাদিক সমিতি গাজীপুরের সাধারন সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, গাজীপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ফজলুল হক মোড়লসহ অন্যান্য সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, পবিত্র রমযান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
মনিরামপুর, যশোর ; বাংলাদেশ জামায়াত ইসলামী মনিরামপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিলে সব দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে জামায়াত ইসলামীর আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার জেলা পরিষদের অডিটোরিয়ামে পৌর জামায়াতের আয়োজনে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল বারী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন ও আবু সালেহ মোঃ উবায়দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মাওলানা মহিউল ইসলাম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম খালাসী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহঃ সেক্রেটারি এইস এম শামীম, কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দীন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ মোড়ল প্রমুখ।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র রমযান উপলক্ষে ২ হাজার মানুষের মাঝে ইফতার ও ডিনার প্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উপজেলা সদর বাজার, চরবিশ্বনাথপুর, ধুলজুরীসহ ৫টি স্থানে এই ইফতার ও ডিনার প্যকেট বিতরণের আয়োজন করে আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা।
ইফতার ও ডিনার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পবিত্র রমযানে রোজাদারদের মাঝে ইফতারসহ খাদ্য সামগ্রী প্রদান করায় সমাজের সকল মহল কর্তৃক এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা। ২০০৭ সালে উক্ত সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংস্থা এতিম শিশু প্রতিপালন, শিক্ষা ব্যয় বহনে অক্ষম এতিম, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হোম বেইজড এডুকেশন সাপোর্ট প্রদান, বস্তির ঝরে পড়া শিশুদের প্রি-প্রাইমারী স্কুলের মাধ্যমে শিক্ষা প্রদান করে শিক্ষার মূল স্রোতে পরিচালনা করা, বস্তির অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ, নারীর ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসহ নানান গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের পবিত্র রমযানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক সহযোগিতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ রমযানে সংস্থাটি সারাদেশে ত্রিশ হাজার মানুষের মাঝে ইফতার মিল এবং ২৪০০ পিছিয়ে পড়া পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করছে।
গাইবান্ধা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জামায়াত মনোনীত (সম্ভাব্য) সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাময়াতের সাংগাঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ তরফদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার ও সাবেক উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।
জামালপুর : সরিষাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক মাওলানার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য লাবিব উদ্দিন তালুকদার লিটন,
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউপির প্যানেল চেয়ারম্যান লাল মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।