ভাষা শহীদদের চেতনায় দেশ গঠনে শ্রমজীবীদের প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ্যডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেন, ভাষা দিবস আমাদের জাতির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার জন্য নয়, ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গতকাল শনিবার সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন। ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান,ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।
তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।
গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী ও অর্থবহ করতে আত্মসমালোচনার সাহস এবং সংশোধনের আন্তরিক মানসিকতা অপরিহার্য। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শ্রমজীবী মানুষকে হতে হবে সচেতন, দক্ষ ও সংগঠিত। নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে প্রস্তুত হতে হবে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায়। প্রেস বিজ্ঞপ্তি।