৩০ জানুয়ারি অনুষ্ঠিত ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মোট ১২,৩৮৫ জন প্রার্থী সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। প্রেসবিজ্ঞপ্তি।