অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক।

গত বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১টায় খুলনার তেরোখাদা থানাধীন লস্করপুর এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা, ২টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্রসহ কাজী কামাল হোসেন (৫০) কে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার তেরোখাদা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।