শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুর জেলা স্টেডিয়ামের আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলী, দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।