কয়রা (খুলনা) সংবাদদাতা : আহলান সাহলান, মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণ করতে হবে। সকল প্রকার বেহায়াপনা বন্ধ কর, করতে হবে। এই সকল স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা কপোতাক্ষ কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান পরিদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সিয়ামের মাস ‘রমাজান’ আবারো আমাদের মাঝে এসেছে, আলহামদুলিল্লাহ্। আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্য মাহে রমাদান মুমিনদের প্রতি আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত। এ মাসে মহান আল্লাহ তায়ালা কল্যাণের সকল দরজা খুলে দেন এবং অকল্যাণের সকল পথসমূহ বন্ধ করে দেন। রমাজান তাকওয়ার মাস, নাজাতের মাস, ধৈর্যের মাস, আত্মত্যাগের মাস, গরীব-দুঃখী ও ক্ষুধার্থ মানুষের কষ্ট অনুভব করার মাস, বেশী বেশী দান সদকা করে আত্মশুদ্ধি ও সম্পদকে পরিশুদ্ধ করার মাস। মহান আল্লাহ তায়ালা মানব জাতির হেদায়াতের জন্য এই রমজান মাসে মহাগ্রন্থ আল-কুরআন নাযিল করেছেন।

এসময় মাওলানা এমরান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রমজান মাস কে স্বাগত জানিয়ে আজ আমরা র্যালি ও আলোচনা সভার করেছি। এ র্যালির উদ্দেশ্য হল রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা দিতে হবে।

রোজাদারদের যেন কোন প্রকার কষ্ট না হয় সে জন্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ’ র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ , নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেবহাটা (সাতক্ষীরা)

পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে দেবহাটা উপজেলা জামায়াতের স্বাগত র্যালীর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার পারুলিয়া বাজারে এ স্বাগত র্যালী করা হয়।

এ স্বাগত র‌্যালিতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারি আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রটারি আব্দুর রাজ্জাক, পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

বক্তরা বলেন, আমরা বিগত রমজান মাসে এভাবে রমজানের স্বাগত জানাতে পারিনি। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে হাজির হয়েছে। রমজান মাসের অনেক মর্যাদা আল্লাহ তায়ালা এ মাসে কুরআন নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। কুরআন নাজিলের মাসে কুরআন পড়–ন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য আত্মনিবেদন করুন।

বক্তরা আরো বলেন, রমজানে রোজাদাররা যাতে সুস্থভাবে রোজা রাখতে পারে সেজন্য এলাকার ধর্মীয় পরিবেশ সুন্দরভাবে সংরক্ষণ করুন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় হোটেল রেষ্টুরেন্ট বন্ধ রাখুন। নতুন সরকারের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখুন মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের পণ্য নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে মাহে রমাদানের রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান। যদি দ্রব্যমূল্য সহনীয় না রাখতে পারেন তাহলে সকল জনতাকে সাথে নিয়ে জনতার ঐক্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে মাহে রমাজানকে স্বাগত জানিয়ে এক বিরাট মিছিল শহর প্রদক্ষিন করে। অগ্ৰভাগে ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

র‌্যালি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঝিনাইদহ সঙবাদদাতা : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

শহর শিবিরের সভাপতি আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত এ র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা আ. আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজু আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, কেসি কলেজের সভাপতি মাহবুব আলমসহ শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও সংযমের মাস। এ মাস মানুষকে পাপ থেকে বিরত রেখে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন গড়ার শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি মানবতার কল্যাণে আত্মনিয়োগেরও মাস। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অবক্ষয় রোধ এবং আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং পবিত্র এ মাসের মর্যাদা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান।