বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম মহানগরীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক নেতা আব্দুস সোবহান গতকাল রাত ৯টায় খুলশীস্থ বাসায় বার্ধ্ক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সকাল ১০ টায় খুলশী ওয়ারলেস কাচাঁবাজার (জালালাবাদ) এলাকায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মাওলানা রাকিবুল ইসলাম।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াতে সাংগঠনিক সম্পাদক ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুল আলম, মরহুমের ছেলে মনির হোসেন প্রমুখ।
উক্ত জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সহ সভাপতি মকবুল আহমদ, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভুইঁয়া, জামায়াত নেতা আফসার উদ্দীন শাহীন প্রমুখ। জানাজা শেষে তাঁকে আকবর শাহ কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমে ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন।