ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ের পৌর শহরের বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করেই চলছে অবৈধ কাঁচা বাজার।

জানাগেছে , ধামরাই উপজেলার পৌর শহরের বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দোকান পাট বসিয়েছে। এদিকে পৌরসভার দরপত্রে কাঁচাবাজার নির্দিষ্ট জায়গায় বসার কথা থাকলেও তা না মেনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঁচা বাজার বসান সড়কের উপর।

এই অবৈধ কাঁচা বাজারের কারণে যানবাহন চলাচলে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে, প্রায় সময়ই যানজট লেগেই থাকে। এই অবৈধ কাঁচা বাজারের দোকানের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো প্রান নাশের হুমকি চলে আসে। বাজার ইজারাদাররা অবৈধ ভাবে প্রতিটি কাঁচা বাজারের দোকানদারের কাছ থেকে ১শ’ টাকা থেকে ৩শ’ টাকা প্রতিদিন চাঁদা আদায় করেই চলছে। এ ব্যাপারে ধামরাই পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মীর আকিব আলী এ প্রতিবেদককে বলেন, অনেক বার স্থানীয় প্রশাসনকে জানানোর পর ও কোন প্রতিকার হয়নি।

এ ব্যাপারে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খাঁন সালমান হাবীবের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।