নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় জাগলার ওরফে চর আতাউর চরে সংঘর্ষের ঘটনার কোপা শামছু বাহিনী প্রধান শামছুর লাশ পাওয়া গেছে। এখন পর্যন্ত নিহত ৬ জনের মরদেহ উদ্ধার হলো, আজকে সন্ধ্যায় হাতিয়া থানার ওসি সাইফুল আলম ঘটনায় সত্যতা স্বীকার করেন, দুই দিন খোঁজাখুজি করার পর বনে লাশ পাওয়া যায়।

বাহিনী প্রধান কোপা সামছুর ভাই এ ঘটনায় আজ একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।