খুলনা জেলা ইমাম পরিষদের ফতোয়া ও আইন বিভাগের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় বাজার দর যাচাই সাপেক্ষে এ বছরের ফিতরা সর্বনিম্ন জনপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগরীর ডাকবাংলো জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের আইন ও বিচার বিভাগীয় সম্পাদকমন্ডলীদের এক জরুরি সভায় ফিতরা নির্ধারণ করা হয় । সভায় যাকাতের নিছাব নির্ধারণে মুফতিরা বলেন, যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি রৈপ্যের মূল্যমান হিসাব করা হয় আজকের দিনের সনাতনরূপের দাম অনুযায়ী যার মূল্য ২ লক্ষ ১৪ হাজার টাকা হয়। বাজারদর উঠানামার উপর ভিত্তি করে সতর্কতামূলক ২ লক্ষ ১০ হাজার টাকা এ বছর যাকাতের নেছাব নির্ধারণ করা হয়।
রমযানের ফিদিয়া নির্ধারণের ব্যাপারে মুফতিরা বলেন, যে ব্যক্তি যার পরিবারে যেমন খাবার খায় সেই অনুযায়ী এক মাসের খাবার অথবা খাবারের খরচ কোন মিসকিনকে প্রদান করবে বর্তমান বাজার দর অনুপাতে যার পরিমাণ ৪০০ হাজারের কম নয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া,মুফতি হোসাইন আহমেদ, মুফতি গোলামুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ নেতারা।