আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মোমিনুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি। সভায় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড.আঃ সোবহান মুকুল ও কাজী মোজাহিদুল আলম, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্র শিবিরের উত্তর শাখা সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি ফয়সাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।